AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০১:১১ পিএম, ৯ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন,সহকারী পুলিশ সুপার রুপক চন্দ্র পাল, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, মাহবুবুর রশিদ চৌধুরী প্রমুখ।

পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পরিবেশ বন্ধু গাছের বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,এনজিওসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!