২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। ফলাফল অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।
অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার বলেন, ফলাফল জানার সুবিধার্থে টেলিটক একটি বিশেষ এসএমএস সেবা চালু করেছে। দেশের যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে নিজের ফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: DPE 123456
এ ছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার তথ্য প্রদান করে ফলাফল দেখা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

