AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৯ পিএম, ৯ জুলাই, ২০২৬

তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় তিনটি নতুন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন উপজেলা তিনটি হলো—‘ফটিকছড়ি উত্তর’, ‘দক্ষিণ গফরগাঁও’ এবং ‘বাঙ্গরা’।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস কাঠামোরও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী—এই ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে নবগঠিত এ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের অফিস সেট-আপ অনুমোদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!