AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৪ এএম, ৯ জুলাই, ২০২৬

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে ফলাফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। পাশাপাশি কিছু কারিগরি জটিলতা থাকায় ফল প্রকাশের প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বড় ধরনের কোনো জটিলতা তৈরি না হলে আগামী রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!