মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ বুধবার (৯ জুলাই) বাদ জোহর বরুণার মসজিদে আবু বকর (রা.) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম ফকিহ মুফতি দিলাওয়ার হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার নাজিমে তা`লিমাত মাওলানা আতাউল হক জালালাবাদি, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, বরুণা মাদরাসার শায়খুল হাদিস হাফেজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মোহাম্মদপুর আনোয়ারা বেগম টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ মুজিবুর রহমান মুজাহিদ এবং বরুণা মাদরাসার নাজিমে তা`লিমাত হাফেজ মাওলানা ফখরুযযামান প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৬ সালে অনুষ্ঠিত সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলইয়া, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এবং এদারা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনসহ কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।
এছাড়া বরুণা মাদরাসার ৯০ জন শিক্ষককে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১ লাখ ২৩ হাজার ২৫০ টাকা সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩ লাখ ৩ হাজার ২৫০ টাকা নগদ পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

