AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৩ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

১ কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। একই সঙ্গে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাব পর্যালোচনা শেষে তা অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি।

সর্বনিম্ন দরদাতা হিসেবে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে দুই লিটার পেট বোতলে প্যাকেটজাত এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা দরে মোট ব্যয় দাঁড়াবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।

জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি লিটার। এর মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৫৫ লাখ লিটারের ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকার সমপরিমাণ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!