AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও বাড়ল সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৫ এএম, ২১ জুলাই, ২০২৬

আবারও বাড়ল সোনার দাম

টানা দুই দফা মূল্য কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এছাড়া নতুন দামে—২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা,১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে।

সংস্থাটি আরও জানায়, অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে যোগ হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে ১৪ জুলাই বাজুস প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৭ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা। চলতি বছরে রুপার দাম মোট ৫৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৮ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!