AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত আবাসন খাত গড়ে তোলার আশ্বাস প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৮ পিএম, ২২ জুলাই, ২০২৬

পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত আবাসন খাত গড়ে তোলার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্পের উন্নয়ন পরিকল্পিত, টেকসই এবং দুর্নীতিমুক্তভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বৈঠকে আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দেশের আবাসন শিল্পের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, ডিটেইলড এরিয়া প্ল্যান (ডিএপি) বাস্তবায়ন-সংক্রান্ত জটিলতা এবং খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

রিহ্যাবের প্রতিনিধিরা জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণের আহ্বান জানান। একই সঙ্গে আবাসন-সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো পুরোপুরি ডিজিটাল করার দাবি তোলেন। রাজধানীর সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) যৌক্তিকভাবে বাড়ানো এবং উল্লম্ব নগরায়ণে গুরুত্ব দেওয়ারও প্রস্তাব দেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই এ খাতের টেকসই বিকাশ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

তারেক রহমান বলেন, নগর উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় কৃষিজমি সংরক্ষণের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!