AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় গভীর রাতে অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা



ভাঙ্গায় গভীর রাতে অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি মুদি ও ভ্যারাইটিজ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকান মালিকের দাবি, নগদ ৭২ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ আলম মাতুব্বর চৌকিঘাটা খালপাড় এলাকার মৃত ইউসুফ মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌকিঘাটা হাটসংলগ্ন সেতুর দক্ষিণ প্রান্তে দুই ভাইয়ের দুটি দোকান রয়েছে। একটি লাইব্রেরি এবং অন্যটিতে মুদি ও ভ্যারাইটিজ পণ্যের ব্যবসা পরিচালনা করতেন শাহ আলম মাতুব্বর। শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে দোকানের পেছনে নিজ বাড়িতে ঘুমাতে যান।

ভোরে এক ব্যক্তি পাট বিক্রির উদ্দেশ্যে মালিগ্রাম যাওয়ার পথে দোকানের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়।

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুড়ে যাওয়া মালামালের মধ্যে ছিল চাল, ডাল, চিনি, আটা, ময়দা, ডিজেল, পেট্রোল, সার, কীটনাশকসহ বিভিন্ন ভ্যারাইটিজ পণ্য।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ আলম মাতুব্বর বলেন, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। ফজরের সময় মানুষের চিৎকার শুনে বাইরে এসে দেখি দোকানে আগুন লেগেছে। নগদ ৭২ হাজার টাকাসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!