AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিষ্টি হাসিতে ভক্তদের নজর কেড়েছে পূজা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৬ পিএম, ১৮ জুলাই, ২০২৬

মিষ্টি হাসিতে ভক্তদের নজর কেড়েছে পূজা

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ পাড়ায় তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুক পেজে সেই ছবিগুলো শেয়ার করেছেন পূজা। ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল প্রিন্টের একটি স্যালোয়ার কামিজে দেখা গেছে।

প্রকৃতির মাঝে খোলা চুলে তার মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’-অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করছেন তিনি।

=তবে এসব ছবির বাইরে পূজাকে নিয়ে এখন শোবিজ পাড়ায় সবচেয়ে বেশি চর্চা চলছে তার বাগদানের গুঞ্জন নিয়ে। গুঞ্জন উঠেছে, অনেকদিন হদরেই বাগদান সেরেছেন নায়িকা। সদ্য সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্টোরি এই গুঞ্জনের পালে হাওয়া দেয়। জীবনের নতুন অধ্যায়ে কার সঙ্গে পা রাখতে চলেছেন পূজা, তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে সমানতালে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!