লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মাওলানা ফারুক হোসাইন নূর নবী, মাওলানা জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ এবং কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীর।
আলোচনা সভা শেষে ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, ২০২৫ সালের ওয়ামী বৃত্তি পরীক্ষায় ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে ১৯ জন, প্রথম গ্রেডে ৪৮ জন এবং সাধারণ গ্রেডে ১৮১ জন বৃত্তি অর্জন করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

