AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার



ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধলডাংগা বাজার থেকে অভিযুক্ত মো. আলাল হোসেনকে (পিতা: জহুর উদ্দিন) আটক করা হয়। তিনি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, মো. আলাল হোসেন দীর্ঘদিন ধরে একটি ছোট দোকানকে কেন্দ্র করে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকা এবং সীমান্তবর্তী ভারতের কোচবিহার অঞ্চলের গ্রাহকদের অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটে অর্থ রিচার্জের কাজ করে আসছিলেন।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের উপস্থিতিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন, কয়েকটি মোবাইল সিম এবং রিচার্জের কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জুয়া আইন-২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “দীর্ঘ ১৬৬ বছর পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার করে জুয়া আইন-২০২৬ প্রণয়ন করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, “জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!