AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় জুলাই শহিদ দিবস পালন, শহীদদের স্মরণে আলোচনা সভা


Ekushey Sangbad
সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ
০৯:২৯ পিএম, ১৬ জুলাই, ২০২৬

সাটুরিয়ায় জুলাই শহিদ দিবস পালন, শহীদদের স্মরণে আলোচনা সভা

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরা, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য অর্জনে আইন-শৃঙ্খলা রক্ষা, পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সম্প্রীতি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের স্মৃতি সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

শুধু একটি দিবস পালনের মধ্যেই দায়িত্ব শেষ নয়; বরং তাঁদের আদর্শ ও দেশপ্রেমের চেতনা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। তিনি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানার পাশাপাশি মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!