বাড়ির ছাদের ফটক ভেঙ্গে স্বর্ণালোংকার,মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র। রবিবার রাতে
এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে কোটচাঁদপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের শান্তি বিশ্বাসের বাড়িতে। এতে করে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।
জানা যায়,রবিবার গভীর রাতে বাড়ির ছাদের ফটক ভেঙ্গে ঘরে প্রবেশ করেন চোর চক্র। এরপর চাবি দিয়ে খুলে ঘরের ড্রয়ার ও আলমারিতে থাকা স্বর্ণের ২ জোড়া ৩ ভরি ওজনের ২ জোড়া রুলি বালা, ২ ভরি ও জনের ৪ জোড়া চেইন,৩ ভরি ওজনের ৫ জোড়া কানের দুল,২ ভরি ওজনের ৪ টি আংটি, ৮ আনা ওজনের ১ টি হাতের ব্যাচলেট, ৩০ হাজার মূল্যের ২ টি মোবাইল ও গরু বিক্রির নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এতে করে ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক শান্তি বিশ্বাস।
ঘটনাটি নিয়ে এখনোও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ বা জিডি করেননি বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এস আই) মোজাহিদ হোসেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

