AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন নুর ইসলাম



উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন নুর ইসলাম

গোপালগঞ্জের মুকসুদপুরের ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  নুর ইসলাম মিয়া উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে শিক্ষা অঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন নুর ইসলাম। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বারবার প্রশংসিত হয়েছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, বিদ্যালয়ের ফলাফল এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিতে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

এই সম্মাননা অর্জনের পর নুর ইসলাম বলেন, "এই স্বীকৃতি আমার একার নয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।
তাঁর এই সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!