AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি চালু করলো ক্রীড়া মন্ত্রণালয়



শেরপুরে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি চালু করলো ক্রীড়া মন্ত্রণালয়

শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।

সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-য় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ২৩ জন ক্রীড়াবিদকে ৩০ হাজার টাকা করে ক্রীড়াভাতা প্রদান করা হয়। এছাড়া মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ক্রীড়া শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে ক্রীড়াবিদদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!