AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুর ‘৮ নম্বর ওয়ার্ডকে’ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখার ঘোষণা



উজিরপুর ‘৮ নম্বর ওয়ার্ডকে’ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখার ঘোষণা

বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শামীম ভূঁইয়া।

সোমবার এক বক্তব্যে তিনি বলেন, মাহার গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের স্থান হবে না। স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

তিনি বলেন, “ফ্যাসিবাদী আমলের মতো ভয়ভীতি, হুমকি-ধমকি, হামলা কিংবা প্রভাব বিস্তার করে কাউকে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

শামীম ভূঁইয়া আরও বলেন, আগামী পৌর নির্বাচনে জনগণের মতামতই হবে চূড়ান্ত। রাজনৈতিক প্রভাব, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অবৈধ শক্তি প্রয়োগ করে কোনো সুবিধা অর্জনের সুযোগ নেই। জনগণ যাকে সমর্থন করবে, তারাই নেতৃত্বে আসবে।

তিনি সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “এখনই অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় স্থানীয় জনগণ ও সচেতন মহলের সহযোগিতায় আইনসম্মতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

তিনি দাবি করেন, ৮ নম্বর ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা হবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!