AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৮:১৩ পিএম, ১৫ জুন, ২০২৬

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আঠারবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে ধোঁয়া সৃষ্টি হয়। পরে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

তিনি আরও জানান, দ্রুত বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই ট্রেনটি ময়মনসিংহে নিয়ে আসা সম্ভব হবে এবং পরে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে একই দিনে দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা–জামালপুর রুটের জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিকেলে মেরামত শেষে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

পরপর দুটি ঘটনায় ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!