AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে আইসিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৬:২৩ পিএম, ১৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জে আইসিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আইসিপিএল টি-১৫-২০২৬ (ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লিগ) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইসলামিয়া কাউন্টি ক্রিকেট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইসলামিয়া লায়ন্স ও ইসলামিয়া টাইটান্স। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক ম্যাচ শেষে সেরা দুই দল ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাস মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম. রফিকুল হাসান রতন, ভিপি ওমর কৃষ্ণ দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

স্থানীয় ক্রীড়ানুরাগীদের মতে, ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লিগের মতো আয়োজন সিরাজগঞ্জের ক্রিকেট অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!