বাংলাদেশ সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫জুন) বিকেল ৪টায় গৌরীপুর উপজেলার কালিপুর এলাকায় সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। “আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেই”—এই স্লোগানকে ধারণ করে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ. টি. তোফাজ্জল, সহ-সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল কাদির এবং সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন, কাজী আব্দুল্লাহ আল আমিন, আলী হায়দার রবিন, আরিফ আহাম্মেদ, মহসিন মাহমুদ শাহ, মো. শাহজাহান মাস্টার, নুরুল আবেদীন, হলি শিয়াম শ্রাবণ, সদস্য আব্দুর রউফ দুদু, সুপক রঞ্জন উকিল, লুৎফুর রহমান খোকন, জনি হামিদ, মাহফুজুর রহমান মাফুজ, সাংবাদিক মোখলেছুর রহমান, শামীম আলভীসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

