AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৬:৩৫ পিএম, ১৫ জুন, ২০২৬

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর পাশে দেওয়ান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকের ধারণা ওই নারী আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হাসান বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!