AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় দুই অপহরণকারী আটক



ফতুল্লায় দুই অপহরণকারী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লা হতে অপহৃত ২ বছরের শিশু অপহরণের সাথে জড়িত ২ জন অপহরণকারী কে গ্রেফতার সহ শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১১।

১৫ জুন (সোমবার) দুপুরে র‌্যাব-১১ অপস্ অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খাঁনের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়,বাদী ও গ্রেফতারকৃত আসামিদ্ধয় ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকত।  আসামীদ্বয়ের বাসা বাদীর বাসার পাশাপাশি হওয়ায় তারা প্রায় সময় বাদীর বাসায় আসতো এবং তার একমাত্র ২বছরের শিশু সন্তানকে  কোলে নেওয়া সহ আদর করত। এরই মধ্যে গত ১২ জুন সকাল অনুমান ১১ঘটিকার সময় গ্রেফতার আসামি সুজন ও মাজেদা বাদীর বাসায় ঢুকে আদর করার ছলে ২ বছরের শিশু সন্তানকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

পরবর্তীতে আসামিরা ফোন করে মুক্তি পণ  হিসাবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে বাচ্চা কে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার র‍্যাব-১১ এর শরণাপন্ন হলে সুনির্দিষ্ট তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল  ১৪ জুন সন্ধ্যা অনুমান ৬ ঘটিকায় চাষারা এলাকায় অভিযান পরিচালনা করে ২ বছরের বাচ্চা অপহরণকারী-জামালপুর ,দেওয়ান গঞ্জ চর কালিকাপুর, বর্তমান- ফতুল্লার লামাপাড়া (হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া), মোঃ তোতা মিয়ার ছেলে ১/মো: সুজন মিয়া (৩১) এবং চাঁদপুর, চাঁদপুর সদর, বর্তমান-ফতুল্লার লামাপাড়া (হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া) মোঃ শাহাজান এর মেয়ে ২। মাজেদা (২৯), দ্ধয়দের গ্রেফতার করতে সক্ষম হয় এবং তখন তাদের হেফাজত হতে দুই বছরের শিশুকে উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়,আসমীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!