নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন ওই গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ জমিতে সেচ দেওয়ার জন্য পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল হোসেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

