AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক



বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

এ সময় বিজিবি, পুলিশের পাশাপাশি নিহত মুজিব আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত মুজিব আলী উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা ও মো: অজিব আলীর ছেলে।

নিহত মুজিবের পরিবারের দাবি, মাছ ধরার উদ্দেশ্যে বিকেলে সীমান্তসংলগ্ন এলাকায় গিয়েছিলেন মুজিব। পরে তাঁরা জানতে পারেন, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকজনের দাবি, মুজিব দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং চোরাই পণ্য আনার জন্য ভারতে প্রবেশ করেছিলেন।

এদিকে বিএসএফের গুলিতে নিহত মুজিবের ঘটনায় শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শ্রীমঙ্গলস্থ ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, শনিবার দুপুর বেলা কোম্পানি কমান্ডার পর্যায়ে একটা পতাকা বৈঠক হয়েছে। আমরাই কল করেছিলাম, পরে তারা এসেছিল, তখন আমরা শক্ত প্রতিবাদ জানিয়েছি এবং তাদের ব্যাটালিয়ন কমান্ডারকে লিখিত প্রতিবাদলিপিও প্রেরণ করেছি।

কর্নেল সরকার আসিফ মাহমুদ আরো বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে চার্জ করেছি তারা কি কারণে ফায়ার ওপেন করল? ওরা যেটা বলেছে যে, তাদের সেলফ ডিফেন্সের জন্য ওরা ফায়ার করেছে, এখানে শুধু বাংলাদেশী ছিল না, সেখানে ভারতীয় চোরাকারবারিরাও ছিল।

সব মিলে ১৪ থেকে ১৫ জন চোরাকারবারি তাদের ওপর নাকি আক্রমন করেছিল। আমরা তাদের কথা আমলে না নিয়ে বলেছি, না এটা ইচ্ছাকৃত একটা হত্যা, আমাদের একটা নিরিহ মানুষকে এভাবে আপনারা মেরে ফেলছেন।

কুলাউড়া থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএসএফ মুজিবুরের লাশ হস্তান্তর করেছে। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মুজিব নিহত হন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!