AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ মিনিটেই ব্রাজিলের জালে মরক্কোর গোল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩১ এএম, ১৪ জুন, ২০২৬

২১ মিনিটেই ব্রাজিলের জালে মরক্কোর গোল

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে মরক্কো। একের পর এক আক্রমণ গড়ে তুললেও ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে শুরুতে ব্যর্থ হয় আফ্রিকার দলটি। তবে শেষ পর্যন্ত ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির গোলে কাঙ্ক্ষিত সাফল্য পায় মরক্কো এবং ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল মরক্কো। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসের সমন্বয়ে আক্রমণে উঠে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শট নিলেও শেষ মুহূর্তে সামনে দাঁড়িয়ে তা প্রতিহত করেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। সেলেসাওদের এক দ্রুত পাল্টা আক্রমণ থেকে মরক্কোর ডি-বক্সে ভালো সুযোগ তৈরি হয়। সতীর্থের পাস পেয়ে ইগর থিয়াগো সুবিধাজনক অবস্থানে পৌঁছালেও সময়মতো বলের সঙ্গে সংযোগ করতে না পারায় সমতাসূচক গোলের সুযোগ হাতছাড়া হয়।

ম্যাচের প্রথমার্ধে ২১ মিনিট শেষে ইসমায়েল সাইবারির একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মরক্কো।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!