AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশালে সরকারের বিশেষ উদ্যোগ ‘সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

এ সময়  ত্রিশাল - ফুলবাড়ীয়া রোডের এক পাশে তালগাছ আরেক পাশে সোনালু গাছের চারা রোপন করা হয়।  পাশাপাশি উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের এ বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রী ৫বছরে ২৫ কোটি গাছের চারা রোপনের অংশ হিসাবে আজ আমরা পৌরসভার আয়োজনে ত্রিশাল নামাপাড়ায় ত্রিশাল টু ফুলবাড়িয়া সড়কের এক পাশে তালগাছ আরেক পাশে সোনালু গাছের চারা রোপন করা হচ্ছে।

তিনি আরোও জানান,  এই তালগাছ বড় হলে প্রাকৃতিক বিভিন্ন দূর্যোগ থেকে মাঠের কৃষকদের রক্ষা করবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!