AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৭



রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৩ বছর ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুইজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত রাজনগর থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে জিআর-১২৭/২৩ (রাজনগর) মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সুকময় বাউরী (৪৫) এবং একই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আকাশ রাজবর ওরফে কারাইয়া (৩৮)-কে গ্রেফতার করা হয়।

এছাড়া সিআর নং-৩১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিয়া, রাজনগর থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাতুল ও রোকন মিয়াকে গ্রেফতার করা হয়।

একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উত্তম দেব ও রমজান মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!