AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ জেলায় আজ থেকে চালু হচ্ছে আইসিইউ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৩ এএম, ১৪ জুন, ২০২৬

১০ জেলায় আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আজ রোববার (১৪ জুন) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নতুন আইসিইউ চালু হওয়া হাসপাতালগুলো হলো—

  • মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল

  • টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল

  • সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল

  • গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

  • চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল

  • নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল

  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

  • শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল

  • মাদারীপুর জেলা হাসপাতাল

  • বাগেরহাট জেলা হাসপাতাল

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এসব আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের জন্য উন্নতমানের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা নিশ্চিত করা সহজ হবে। এতে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে স্থানান্তরের প্রয়োজন অনেকাংশে কমে আসবে।

স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন আইসিইউগুলো কার্যক্রম শুরু করলে জেলা পর্যায়ে ‘ক্রিটিক্যাল কেয়ার’ সেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!