AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৪ এএম, ১৪ জুন, ২০২৬

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপে আবারও জয়ের দেখা পেল স্কটল্যান্ড। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে স্কটিশরা।

বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন। ম্যাচের ২৮তম মিনিটে তার করা গোলই শেষ পর্যন্ত দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে স্কটল্যান্ড। সেবার তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল এবং কোনো ম্যাচে জয় পায়নি। বিশ্বকাপে স্কটিশদের সর্বশেষ জয় ছিল ১৯৯০ সালে, যখন তারা ২-১ গোলে সুইডেনকে হারিয়েছিল।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যায় স্কটল্যান্ড। ২৮তম মিনিটে জন ম্যাকগিন গোল করে ২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন একটি মাইলফলক স্পর্শ করেন।

গোল হজমের পর হাইতি রক্ষণ শক্ত করে এবং দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালায়। তবে স্কটল্যান্ডের সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন ইসিদোর-পিয়েরোরা। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কটিশরা।

এই জয়ে গ্রুপ ‘সি’-তে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। একই গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় তারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। হাইতি প্রথম ম্যাচে হেরে অবস্থান করছে গ্রুপের তলানিতে।

গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ড মুখোমুখি হবে মরক্কোর, আর হাইতি লড়বে ব্রাজিলের বিপক্ষে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!