AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: গ্রেপ্তার ৬


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
১০:১৮ পিএম, ১১ জুন, ২০২৬

মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: গ্রেপ্তার ৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

বুধবার (১০ জুন) রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর সুখনগরী বারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
অপহৃত কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া গ্রামের নাইম ইসলাম (১৮) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।

কিশোরী এতে সাড়া না দিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের পক্ষ থেকে নাইমের স্বজনদের বিষয়টি অবহিত করা হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কিশোরীকে অপহরণের হুমকিও দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাইমসহ কয়েকজন যুবক কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ধাওয়া করে ছয়জনকে আটক করতে সক্ষম হন। তবে নাইমসহ অন্যরা কিশোরীকে মোটরসাইকযোগে নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর সুখনগরী বারখাদা এলাকার শাহজাহান মুন্সির ছেলে মনিরুল ইসলাম বাবু (২০), হবি মুন্সির ছেলে সবুজ মিয়া (২১), হবি মণ্ডলের ছেলে হোসেন আলী (১৮), জগলুল পাশার ছেলে সাজিবুল হাসান সজিব (২০), জোড়খালী ইউনিয়নের খিলকাটি গয়েসপাড়া এলাকার মহব্বত আলীর ছেলে আনন্দ হাসান (১৮) এবং তাছের মণ্ডলের ছেলে ইউনুস মিয়া (১৮)।

ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের মেয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অপহরণের পর থেকে অভিযুক্তরা তাকে নিয়ে আত্মগোপনে রয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, “এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!