AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাদেবপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ‘কলম বিরতি’র আহ্বান



মহাদেবপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ‘কলম বিরতি’র আহ্বান

নওগাঁর মহাদেবপুরে ইসলামী ব্যাংকের ‘অবৈধ’ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ২ ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ধানহাটি এলাকায় ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার সামনে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার সকাল থেকেই ব্যাংকের সামনে জড়ো হতে থাকেন সচেতন গ্রাহকবৃন্দ। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং গ্রাহক স্বার্থ রক্ষায় এই প্রতীকী কলম বিরতি অপরিহার্য হয়ে পড়েছে।

তাদের প্রধান দাবিগুলো হলো, ব্যাংকের বর্তমান ‘অবৈধ’ চেয়ারম্যানকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া,সাধারণ গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ,এস আলম গ্রুপ এবং বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ব্যাংক থেকে সম্পূর্ণরুপে বয়কট করা এবং সম্প্রতি গ্রাহকদের ওপর হওয়া নির্মম পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও বিচার নিশ্চিত করা।

সচেতন গ্রাহক ফোরামের এই আহ্বানে সাড়া দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সব ধরনের দাপ্তরিক কাজ ও লেনদেন থেকে বিরত থাকেন। এর ফলে এই দুই ঘণ্টা ব্যাংকিং কার্যক্রমে সম্পূর্ণ স্থবিরতা নেমে আসে।

সরেজমিনে দেখা গেছে, ব্যাংকের গেটের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে সাধারণ গ্রাহকরাও তাতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সাধারণ মানুষের টাকা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’ নির্ধারিত কর্মসূচি শেষে দুপুর ১২টার পর পুনরায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!