AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা দিল সামাজিক সংগঠন ‘স্বপ্ন কুঁড়ি’



রাজবাড়ীর গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা দিল সামাজিক সংগঠন ‘স্বপ্ন কুঁড়ি’

‘নারীর সম্মান, সমাজের উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন কুঁড়ি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬’ প্রদান অনুষ্ঠান।

সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। ‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ স্লোগানধারী সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে. মুহিত হিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা যুবদলের সদস্যসচিব ও স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ, সংগঠনের চেয়ারম্যান আবু সাঈদ মণ্ডল এবং সদস্য নাহিদুল ইসলাম ও নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং শ্বশুর-শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সমাজে ইতিবাচক মূল্যবোধ ও পারিবারিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক মূল্যবোধ চর্চার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

পরে নির্বাচিত তিনজন নারীর হাতে ‘শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬’ তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!