AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছয় দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৫৪ পিএম, ৭ জুন, ২০২৬

ছয় দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি আদায়ে সারাদেশের সঙ্গে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রায় ২২০ জন ইন্টার্ন চিকিৎসক অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

এ সময় তারা দ্রুত তাদের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবীশকাল (অ্যাপ্রেন্টিসশিপ) বাতিল, বিসিএস পরীক্ষায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং চিকিৎসকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি সংক্রান্ত অন্যান্য দাবি।

তবে কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবায় বড় ধরনের বিঘ্ন না ঘটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সমন্বয়ে বিশেষ ব্যবস্থায় রোগীদের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। জরুরি ও গুরুত্বপূর্ণ সেবাগুলো স্বাভাবিক রয়েছে।”

উল্লেখ্য, বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার থেকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসক ফোরাম। এরই অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!