হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ১ মহররম ১৪৪৮ হিজরি এবং সেই অনুযায়ী পবিত্র আশুরার (১০ মহররম) তারিখ ঘোষণা করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।
চাঁদ দেখার সিদ্ধান্তের ভিত্তিতেই দেশে পবিত্র আশুরা পালনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

