AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও রোকনপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি



আবারও রোকনপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে আবারও কয়েকজন নারী ও শিশুকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় জনগণের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেই চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে।

 সোমবার (১৫ জুন) দুপুর ১২টা এবং রাত সাড়ে ১০টার দিকে দুই দফায় রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে এ পুশইনের চেষ্টা করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

তিনি জানান, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ ৫ থেকে ৬ জন নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে।

তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।”

বিজিবির এই কর্মকর্তা স্থানীয় জনগণের সহযোগিতার প্রশংসা করে বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সম্পৃক্ততা আরও বাড়ানো হচ্ছে। তাদের সহযোগিতার কারণেই বিএসএফের পুশইনের অপচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!