মুন্সিগঞ্জ সদরে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকার একটি বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। সোপান মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা এবং আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঢাকায় থাকা কয়েকজন বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে বেড়াতে আসেন সোপান। দুপুরের দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে আজওয়াদ পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন সোপান। তবে সাঁতার না জানায় তিনিও পানিতে ডুবে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

