AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৮ এএম, ১৪ জুন, ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তাই শেষ ম্যাচে জয় দিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।

দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ায় নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

টস শেষে শান্ত জানান, মিরাজ বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে একাদশে রাখা হয়নি।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্নাস লাবুশেন, ওলি পিক, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, রাইলি মেরেডিথ ও অ্যাডাম জাম্পা।

সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নেওয়া বাংলাদেশ এখন শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে, অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!