AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ



বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে মুকসুদপুরের বরইতলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা বদরুজ্জামান এজাজ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদ হাসান বাপ্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় সভাপতি হিসেবে মোঃ হেদায়েত হোসেন পারভেজ মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নবনির্বাচিত কমিটির প্রতি সততা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি মোঃ হেদায়েত হোসেন পারভেজ মোল্লা বলেন, সমিতির উন্নয়ন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মালিকদের অধিকার রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সমিতির নেতাকর্মী ও পরিবহন মালিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!