AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার



মুরাদনগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং চুরি-সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা মালামাল ভাগাভাগি বা মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের পিতা আব্দুল হক জানান, তার ছেলে আগে গাড়ি চালাতেন। তবে কয়েক বছর ধরে মাদকে আসক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্যুত হন। পরিবারের পক্ষ থেকে তাকে সুপথে ফেরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা মোমেন মিয়া বলেন, “সে খারাপ ছিল, এটা সত্য; কিন্তু এভাবে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বা অন্য কোনো বিরোধের কারণে তার সঙ্গীরাই তাকে হত্যা করে থাকতে পারে। নিহতের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!