গাইবান্ধার সুন্দরগঞ্জে দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর লস্কর, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা পোষূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। তথ্যপ্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বিভিন্ন মডেল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে প্রশংসা কুড়ায়।
সমাপনী অনুষ্ঠানে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা স্টল ও প্রকল্প প্রদর্শনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

