AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে এমপি



নলডাঙ্গায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে এমপি

সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৬ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে গাইবান্ধা -৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু  ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ সেলুন মালিক অমুল্য, রতন, হোমিও ও আয়ুবের্দিক ওষুধ ব্যবসায়ী ফখরুল ইসলাম, প্ল্যাস্টিক ও সিলভারের তৈজষপত্র ব্যবসায়ী মোকছেদ আলী, ইলেকট্রিক ব্যবসায়ী ফারুক মিয়া এবং গালামাল ব্যবসায়ী তোজাম্মেল হক তোতা মিযাসহ প্রতিজনের হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন।

এরআগে তিনি অগ্নিকান্ডে ভস্মীভুত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন।এসময় সংসদ সদস্য মওলানা নজরুল ইসলাম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে  বলেন,আমার সাধ্যমত ব্যক্তিগত ভাবে যতটুকু সম্ভব  আর্থিক সহায়তা দিতে পারলেও এতে আমি সন্তুষ্টি নই।

আপনাদের ক্ষতির তুলনায় আমার এসহায়তা একেবারে অপ্রতুল।আপনাদের যে পরিমান ক্ষতি হয়েছে তা আসলে অপুরণীয়।এরপর তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুর্নবাসনে সরকারীভাবে আর্থিক সহায়তা পেতে সার্বিক সহযোগিতার আশ্বাস  দেন।

এসময় উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সভাপতি এরশাদুল হক ইমন,সেক্রেটারী সিরাজুল ইসলাম,নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি হোমিও চিকিৎসক আলহাজ্ব আলআমিন,ইউনিয়ন ওলামা সহ-সভাপতি মাওলানা  বাকীবিল্লাহ,আসন্ন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভব্য মনোনীত প্রার্থী আব্দুল জব্বার ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী নাজমুল হাসান।

এছাড়া স্থানীয় জামায়াত ইসলামী ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরাগণ এমপির আর্থিক সহায়তা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লোখ্য,গত ২৫ মার্চ, দিবাগত ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নলডাঙ্গা বাজার অ়ভ্যন্তরে নলডাঙ্গা অগ্রণী ব্যাংকের সামনে আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই ৬ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান পুঁড়ে ছাই হয়ে যায়।

পরেরদিন ২৬ মার্চ এ খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি   ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং ভয়াবহ অগ্নিককন্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।পরে তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাদ্য হিসেবে চাল,ডাল,চিনি,মসলাসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রি ও কম্বল বিতরন করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!