মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মিয়া (৫৫) খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় উপজেলার গয়ঘর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহিন মিয়ার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। সন্ধ্যার দিকে স্থানীয়রা গয়ঘর খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত পরিবারের সদস্যরা গভীর শোকাহত।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শাহিন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

