AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৮:১২ এএম, ১৭ জুন, ২০২৬

মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ

জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কীকে (৩৭) কর্মস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মাদ্রাসায় গিয়ে ওবায়দুর রহমান পাক্কীকে মারধর করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

ওবায়দুর রহমান পাক্কী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মৃত তোতা মণ্ডলের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন কর্মচারী।

জানা গেছে, ২০২২ সালে পৌর শহরের গাবেরগ্রাম এলাকায় উপজেলা বিএনপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালে আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ করেন। পরে জামিনে মুক্তি পেলেও পুনরায় আত্মগোপনে চলে যান।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর জামিনে থাকা অবস্থায় এবং নতুন কোনো মামলা না থাকায় তিনি আবারও নিজ কর্মস্থল বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নিয়মিত যাতায়াত শুরু করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!