AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৪ এএম, ১৭ জুন, ২০২৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

দিনব্যাপী সরকারি সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে তিনি সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা করে তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

May be an image of aircraft

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এই সফরে প্রধান কর্মসূচি হলো সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন। এ ছাড়া তিনি একাধিক সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

বিকেলে দুসাই রিসোর্টে সংক্ষিপ্ত বিরতির পর একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিন শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে ফিরে আসবেন তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!