AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরের হাবিবপুর খালে মাছের পোনা অবমুক্ত



উজিরপুরের হাবিবপুর খালে মাছের পোনা অবমুক্ত

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর খালে ৩৭৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অবমুক্তকৃত পোনার মধ্যে ছিল ৯৪ কেজি পাবদা, ৯৪ কেজি টেংরা, ৯৪ কেজি গুলশা এবং ৯৩ কেজি শিং মাছের পোনা।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র কর্মকার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মো. হুমায়ুন খাঁনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শৈলেন ঘরামী, রাজিব হোসেন, উজিরপুর উপজেলা ফিশার্স ফেডারেশনের সভাপতি মোর্শেদ এবং প্রকল্পের কো-অর্ডিনেটর ইতি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ করা সম্ভব। তারা জলাশয় সংরক্ষণ ও দেশীয় মাছের বংশবিস্তার নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!