প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তির লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য নিয়ে লক্ষ্মীপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন এবং ইউপি চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে হলে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা উপবৃত্তি কর্মসূচি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক অংশগ্রহণ থাকলে প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করা সম্ভব।
সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

