AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২২ পিএম, ১৭ জুন, ২০২৬

জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে অস্ট্রিয়া। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ইউরোপের দলটি।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় অস্ট্রিয়া। রোমানো স্মিডের গোলে ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে জর্ডান। ৫০তম মিনিটে নুর আল-দ্বীনের ক্রস থেকে হেডে বল জালে পাঠান আলী ওলওয়ান, ফলে ম্যাচে ফিরে আসে দলটি।

সমতা ফেরার পর আক্রমণের তীব্রতা বাড়ায় অস্ট্রিয়া। ৭০তম মিনিটে তারা গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর সেটি বাতিল হয়। তবে ছয় মিনিট পর জর্ডানের এক আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া।

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আর্নাউতোভিচ। এতে ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ করে অস্ট্রিয়া।

এই জয়ের ফলে গ্রুপ ‘জে’-এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রিয়া। অন্যদিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

আগামী ২২ জুন গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!