দিনাজপুরের পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা কৃষি কর্মকর্তা মো. আফজাল হোসেন।
অনুষ্ঠানে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষি উন্নয়নের পরিকল্পনা এবং মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

