নেত্রকোনার মদনে বোরো জমির ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বাস্তা দাখিল মাদ্রাসার পূর্বদিকে ধলাই নদীর পাশের জমিতে এমন ঘটনা ঘটে। নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পূর্বপাড়া গ্রামের মৃত জাহের তালুকদারের ছেলে।
জানা যায়, নিহত বাচ্চু মিয়া বাস্তা দাখিল মাদ্রাসার পূর্বদিকে ধলাই নদীর পাশে বোরো জমি চাষ করে। আত মাখনা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আতিকুল ইসলামের বাড়ি পাশে থাকায় ওই জমির পাশেই প্রতিদিন গরু নিয়ে ঘাষ খাওয়াতে যায়।
প্রায় সময়েই বাচ্চু তালুদারের বোরো জমি গরু দিয়ে নষ্ট করে । এ নিয়ে বুধবার আতিকুল ইসলাম সাথে জমি নষ্ট করাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। বৃহস্পতিবার বিকালে আবার জমির পাশে গেলে একই অবস্থায় দেখতে পায় নিহত বাচ্চু মিয়া।
বিষয়টি নিয়ে আতিকুল ইসলামের সাথে দ্বিতীয়বার তর্কবিতর্ক হলে এক পর্যায়ে আতিকুল ইসলামের সাথে থাকা লাটি দিয়ে বাচ্চু মিয়াকে আঘাত করে। ঘটনা ঘটনাস্থলে বাচ্চু তালুকদার মারা যায়।
নিহতের ছেলে আল আমীন জানান, আমার বাবা আজ বিকালে আমাদের বোরো জমি দেখতে যায়। এ সময় আমাদের জমিতে আতিকুল ইসলামের গরু দিয়ে বোরো জমি নষ্ট করতাছে দেখে বাবা প্রতিবাদ করে এ সময় আতিকুলের নিকট থাকা লাটি দিয়ে বাবাকে মাথায় আঘাত করলে বাবা মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। আমি বাবার হত্যাকারীর বিচার চাই।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, বোরো জমির ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে বাচ্চু মিয়া লাটির আঘাতে ঘটনা¯’লেই মারা গেছে। আমি ঘটনাস্থলে আছি। লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে লাশ প্রেরণ করার প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

