AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় বেরিয়ে এলো পরিত্যক্ত মর্টার শেল


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৭:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় বেরিয়ে এলো পরিত্যক্ত মর্টার শেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় বেরিয়ে এলো পরিত্যক্ত একটি মর্টার শেলের অংশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের কাজ করার সময় মাটির নিচে একটি লোহার দণ্ড দেখতে পান। পরে আশঙ্কা করা হয়, এটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার পুলিশ মর্টার শেলটি উদ্ধার করেছে। যেখানে এটি পাওয়া গেছে, সেই স্থানটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি সিলেট বোমা নিষ্ক্রিয়করণ টিমকে জানানো হয়েছে, এবং তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করবে। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “সোমবার সকালে সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকার এক কৃষক ড্রেন খনন করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে গ্রামের একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেটি পরীক্ষা করে বুঝতে পারেন, এটি মর্টার শেলের অংশ। পরে পুলিশকে খবর দেয়া হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট এসে এটি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!